1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

 

জুলাই গণঅভ্যুত্থানের অমর চেতনা কেবল ইতিহাসের গৌরব নয়, বরং ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) ঐতিহাসিক ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা জানান।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এবং চট্টগ্রামে কলেজশিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ অন্তত ছয়জন শহীদ হন। আবু সাঈদের বুক পেতে দাঁড়িয়ে পুলিশের গুলির মুখোমুখি হওয়ার দৃশ্য গণতন্ত্রকামী মানুষের মনে তীব্র প্রতিরোধের শক্তি জাগিয়ে তোলে।

তিনি বলেন, কোটা সংস্কারের দাবির আন্দোলন পরবর্তীতে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে রূপ নেয় এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটে। শহীদদের আত্মত্যাগ বাংলাদেশের মানুষকে গণতন্ত্র, অধিকার ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে।

তারেক রহমান আরও বলেন, শহীদদের রক্ত কখনও বৃথা যেতে পারে না। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করে একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সকল শহীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News