
আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজশাহী মহানগরীর সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা মো. নাজমুল হোসেনকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১২টা ৪০ মিনিটে র্যাব-৫-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হড়গ্রাম আশ্রয়ণ প্রকল্প মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নাজমুল রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় দায়ের হওয়া অটোরিকশা চুরির একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং সংঘবদ্ধ অটোরিকশা চুরি চক্রের মূলহোতা বলে জানিয়েছে র্যাব।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ চক্রের সদস্যদের সঙ্গে যোগসাজশে অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply