1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বন্যার ক্ষয়ক্ষতি এখনও নিরূপণ হয়নি: ত্রাণমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশের বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনও নিরূপণ করা হয়নি। তবে সরকার এখন দুর্গত মানুষের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যাবেন। বন্যাদুর্গতদের সহায়তায় সরকার ইতোমধ্যে ১ কোটি টাকা এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি আরও জানান, কৃষি, সড়কসহ যেসব খাতে ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News