1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

জুলাই গণহত্যা: সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর ও যুগ্মসচিব ধনঞ্জয়ের বিরুদ্ধে তদন্ত শেষ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পঠিত

জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) প্রসিকিউশন জানায়, যাচাই-বাছাই শেষে শিগগিরই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

জুলাই আন্দোলনের সময় সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির পাশাপাশি হত্যাকাণ্ডে উসকানি, নির্দেশ ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এছাড়া আমির হোসেন আমু, দীপু মনি, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার ও আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের প্রায় ১০ জন সাবেক মন্ত্রী-এমপির বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News