1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার কৌশল: শামা ওবায়েদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত পলাতক নেতাকর্মীদের উজ্জীবিত করার একটি কৌশল।

সোমবার (১৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি। তিনি দেশে ফিরে আত্মসমর্পণ করলে প্রচলিত আইন অনুযায়ী তাকে কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

তিনি আরও বলেন, একজন আসামি দেশের বাইরে থাকুক বা দেশে ফিরে আত্মসমর্পণ করুক—আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন হবে না।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে চলতি বছরের ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানান তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News