1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শেখ হাসিনাকে দেশে ফিরতে আহ্বান জানালেন আসিফ নজরুল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭০ বার পঠিত

 

ঢাকা, ১১ জুলাই ২০২৬: গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে তাকে আর বিলম্ব না করে দেশে ফিরে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

শনিবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকার—উভয়ই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। সরকার তাকে আইনের আওতায় এনে বিচার করতে চায়, আর যদি শেখ হাসিনাও দেশে ফিরতে আগ্রহী হন, তবে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার প্রয়োজন নেই; এখনই দেশে ফিরে আদালতে নিজের অবস্থান তুলে ধরা উচিত।

আসিফ নজরুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানি, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, বিচারবহির্ভূত হত্যা, গুম, ‘আয়নাঘর’, দুর্নীতি, অর্থপাচার, দীর্ঘদিন ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত রাখা এবং ভারতের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতার অভিযোগসহ বিভিন্ন বিষয়ে শেখ হাসিনার জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে। এসব প্রশ্নের উত্তর আদালত ও ইতিহাস—উভয়ই জানতে চাইবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের বিদেশে পাঠালেও আওয়ামী লীগের বহু সাধারণ নেতা-কর্মী রাজনৈতিক ও আইনি পরিণতির মুখোমুখি হয়েছেন। তাই সত্যিই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে থাকলে দ্রুত ফিরে এসে আদালতে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানান তিনি। আর যদি বাস্তবে ফেরার পরিকল্পনা না থাকে, তাহলে বারবার ফেরার ঘোষণা দিয়ে দলীয় নেতা-কর্মীদের বিভ্রান্ত বা অপ্রয়োজনীয় ঝুঁকির মধ্যে না ফেলতেও অনুরোধ করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নির্বাসনে থাকা দলের নেতাদেরও তার সঙ্গে দেশে ফেরার আহ্বান জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News