
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান।
ক্যাম্পাসে পৌঁছে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ২০ হোস্টেল প্রকল্পের আওতায় ঢামেকে নির্মাণাধীন দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শহীদ ডা. মিলন অডিটোরিয়াম-সংলগ্ন লনে বৃক্ষরোপণের মাধ্যমে একটি বিশেষ কর্মসূচিরও উদ্বোধন করেন।
এরপর ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়ন-সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, যিনি ঢাকা মেডিকেল কলেজের একজন প্রাক্তন শিক্ষার্থী।
Leave a Reply