1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ইসরায়েলের হামলায় গবেষণা খাতে ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে: ইরান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের জেরে ইরানের গবেষণা অবকাঠামোতে প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপদেষ্টা হোসেইন আফশিন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে আফশিন বলেন, সংঘাত চলাকালে ইরান এমন কিছু উদীয়মান প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল, যেগুলোর সঙ্গে কোনো ধরনের সামরিক প্রয়োগের সম্পর্ক ছিল না। তবে ইসরায়েল ওই গবেষণা কার্যক্রম ও প্রযুক্তিগত সক্ষমতাকেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তিনি বলেন, দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে দুর্বল করার উদ্দেশ্যেই এসব হামলা চালানো হয়েছে। তবে এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ইরান আরও শক্তিশালীভাবে গবেষণা অবকাঠামো পুনর্গঠন করবে।

হোসেইন আফশিন আরও বলেন, আধুনিক বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব প্রতিষ্ঠা করাই ইরানের লক্ষ্য। তার মতে, যে দেশ এই খাতে বিনিয়োগ করবে, ভবিষ্যতে সেই দেশই সফলতা অর্জন করবে।

সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধজনিত বিভিন্ন খাতের ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশের অংশ হিসেবে ইরানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে গবেষণা অবকাঠামোর কোন কোন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News