1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সরকারি দফতরে দলীয় সিন্ডিকেটকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না: আইনমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পঠিত

 

সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো সুবিধা দলীয় নেতাকর্মীদের দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সরকারি দফতর ও সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেটকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, একজন চাঁদাবাজ হাসপাতালে এসে চাঁদাবাজি করে ব্যক্তিগতভাবে লাভবান হতে পারে, কিন্তু তার কর্মকাণ্ডের দায় সরকার নেবে না। এ ধরনের ঘটনায় সরকারের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, সম্প্রতি বরিশালে দলীয় পরিচয় ব্যবহার করে একজন জোরপূর্বক একটি চেকে স্বাক্ষর করানোর চেষ্টা করেছিলেন। বিষয়টি জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ওই ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। অপরাধী যে দলেরই হোক না কেন, তার পরিচয় একটাই—সে একজন অপরাধী।

মন্ত্রী আরও বলেন, কেউ যদি মনে করেন অতীতে অন্যরা লুটপাট করেছে, তাই এখন সেই জায়গা দখল করে একই কাজ করা যাবে—তাহলে সেটি সম্পূর্ণ ভুল ধারণা। এমন মানসিকতা থেকে সবাইকে সরে আসতে হবে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ৫০ শয্যার এ হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। এলাকার মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News