1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ধর্ষণে জন্ম নেওয়া শিশুর ১৩ বছর পর পিতৃপরিচয়, অভিযুক্তের যাবজ্জীবন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পঠিত

 

নেত্রকোণায় এক বিধবাকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া কন্যাশিশু ১৩ বছর পর আদালতের রায়ে পিতৃপরিচয় পেয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১ মার্চ বারহাট্টা উপজেলার স্বল্পদশাল গ্রামের বাসিন্দা মো. হেলাল একই এলাকার এক বিধবাকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় একই বছরের ১০ মার্চ ভুক্তভোগীর বোন বাদী হয়ে বারহাট্টা থানায় মামলা দায়ের করেন।

মামলার বিচার চলাকালে ভুক্তভোগীর গর্ভে জন্ম নেওয়া কন্যাশিশু এবং অভিযুক্তের ডিএনএ পরীক্ষা করা হয়। পরীক্ষায় অভিযুক্তের পিতৃত্ব নিশ্চিত হয়।

পুলিশের তদন্ত, চার্জশিট এবং ৮ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত অভিযুক্ত মো. হেলালকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দেন। রায়ের মাধ্যমে শিশুটির পিতৃপরিচয়ও স্বীকৃতি পায়।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নূরুল কবীর রুবেল এবং বাদীপক্ষে আইনজীবী ছিলেন মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News