1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ৭৪৫

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫২ জনে। এছাড়া নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জন।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১০৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের হাম শনাক্ত হয়েছে।

এদিকে একই সময়ে সারাদেশে আরও ৭৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News