1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

ইরানের সঙ্গে সমঝোতা কার্যত শেষ, আর সম্পর্ক রাখতে চাই না: ট্রাম্প

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

 

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পথ তৈরি করা সমঝোতা স্মারক (এমওইউ) কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) ন্যাটো সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ‘আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। তারা নিকৃষ্ট ও অসুস্থ মানসিকতার মানুষ। তাদের নেতৃত্বও অসুস্থ মানসিকতার। তারা নিষ্ঠুর ও সহিংস।’

তিনি আরও বলেন, ‘তাদের হাতে যদি পারমাণবিক অস্ত্র থাকত, তারা সেটি ব্যবহার করত। আমার দৃষ্টিতে বিষয়টি এখানেই শেষ।’

যুক্তরাষ্ট্রের আলোচক দলের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, ‘আমি আমাদের আলোচকদের সঙ্গে কথা বলব। তারা আলোচনা করতে চায়, তারা ভালো মানুষ। তবে তাদের আমার কাছেই ফিরে আসতে হবে। আমার কাছে তাদের সঙ্গে আলোচনা করা সময়ের অপচয়।’

ইরানের সঙ্গে আলোচনা আবার শুরু হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এতে পরোয়া করি না, তারা কথা বলতে পারে। তবে আমার মনে হয়, তারা শুধু সময় নষ্ট করছে। তারা একদল মিথ্যাবাদী।’

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News