
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় রাজধানীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৭ জুলাই) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে গুলশান-১ নম্বর লেক ও এর আশপাশের এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
পরিচ্ছন্নতা অভিযানে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন। এ সময় দলের নেতাকর্মীরা লেকের চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, একটি সুস্থ, সুন্দর ও রোগমুক্ত সমাজ গঠনে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
Leave a Reply