1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

চকবাজারের হাজী বাশার সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ৬ ইউনিট

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮৭ বার পঠিত

 

রাজধানীর চকবাজারের হাজী বাশার সুপার মার্কেটে লাগা আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টার কিছুক্ষণ পর মার্কেটের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর ১টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট যোগ দিলে মোট ৬টি ইউনিটের চেষ্টায় প্রায় পৌনে দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা যায়, ভবনের তৃতীয় তলায় খেলনা, উপহার সামগ্রী, প্রসাধনীসহ বিভিন্ন ধরনের পণ্যের পাইকারি দোকান রয়েছে।

এখন পর্যন্ত আগুন লাগার কারণ, হতাহতের ঘটনা কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News