1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সুন্দরবনের জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী খানজাহান গ্রেপ্তার, উদ্ধার দুই ওয়ান শুটার ও ৩৬ রাউন্ড গুলি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

খুলনার সুন্দরবন এলাকায় সক্রিয় জলদস্যু, অস্ত্রধারী সন্ত্রাসী এবং একাধিক ডাকাতি মামলার আসামি আজহারুল ইসলাম ওরফে খানজাহানকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

শুক্রবার (৩ জুলাই) র‍্যাব-৬ জানায়, গত ২ জুলাই বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল খুলনা জেলার কয়রা উপজেলার দক্ষিণ বেতকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোরলের খালসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারের সময় আজহারুলের হেফাজত থেকে পৃথক দুটি পলিথিনে মোড়ানো দুটি ওয়ান শুটার গান এবং ৩৬ রাউন্ড তাজা সীসার গুলি উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করা হয়।

র‍্যাবের তথ্যমতে, আজহারুল ইসলাম ওরফে খানজাহান খুলনা জেলার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের বাসিন্দা। তিনি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী ও জলদস্যু। তার বিরুদ্ধে খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলার তথ্য রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News