1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

জাল যার, জলা তার’ নীতিতে হাওর-নদী উন্মুক্ত থাকবে: মৎস্য প্রতিমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পঠিত

জাল যার, জলা তার’ নীতিতে দেশের হাওর, নদী ও জলাশয় উন্মুক্ত থাকবে। এখন থেকে জেলে ও হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকরা অবাধে মাছ ধরতে পারবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু।**

শুক্রবার (৩ জুলাই) দুপুরে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর হাওরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, **হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।** এর মাধ্যমে জেলে ও ক্ষতিগ্রস্ত কৃষকরা উপকৃত হবেন।

অনুষ্ঠানে **সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব**, **স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর** উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রীরা নেত্রকোণার **খালিয়াজুরী, মদন ও মোহনগঞ্জ** উপজেলার বিভিন্ন হাওর এলাকা পরিদর্শন করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News