
দেশে গত ২৪ ঘণ্টায় (২ জুলাই সকাল ৮টা থেকে ৩ জুলাই সকাল ৮টা) হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ১০৭ জন নতুন আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ৯৬৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।
এ নিয়ে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত:
স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।
Leave a Reply