1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

 

দেশের ৬৪ জেলায় আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’-এর ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিকর্ম দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে হবে। তিনি বলেন, বিভিন্ন আয়োজনের মাধ্যমে জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ সফলভাবে উদযাপন করা অত্যন্ত জরুরি।

এর আগে, এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছিলেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News