
গণভোটের রায় না মানার কারণেই দেশে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) সংসদ ভবনে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, জনগণ সংবিধান সংশোধনের নয়, বরং সংস্কারের ম্যান্ডেট দিয়েছে। দলীয় স্বার্থ বিবেচনায় আইন প্রণয়ন করা উচিত নয়। প্রকৃত সংস্কার বাস্তবায়ন হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এবারের বাজেট প্রত্যাশার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়, তবে এর সফল বাস্তবায়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ দুই ক্ষেত্রে সংস্কার না এলে বাজেটের সুফল সাধারণ মানুষ পাবে না।
তিনি আরও বলেন, বাজেটে যেসব পণ্যের দাম কমানোর ঘোষণা দেওয়া হয়েছে, তার প্রতিফলন জনগণ বাজারে দেখতে চায়। সেটি বাস্তবায়িত হলেই প্রমাণ হবে এবারের বাজেট সত্যিকার অর্থে জনবান্ধব।
Leave a Reply