1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে: অর্থমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

ক্ষুদ্র ব্যবসায়ী, কাঁচাবাজার ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী Amir Khasru Mahmud Chowdhury। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সমাপনী বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

অর্থমন্ত্রী বলেন, সরকার করনীতি প্রণয়নে বড় ধরনের পরিবর্তন আনতে চায়। কর ব্যবস্থার পৃথকীকরণ, অটোমেশন এবং কর ফাঁকি রোধের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা-বাণিজ্যের প্রসারে উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করা এবং হয়রানি কমানোর লক্ষ্যে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেইটে ভ্যাট প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে।

সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আরও জানান, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণে ড্যাশবোর্ডভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News