1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে ৩ লাখ টাকার এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

গাজীপুরের কালিয়াকৈর থানাধীন হরতকিতলা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১৫০ বোতল এস্কাফসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

র‍্যাব-১ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, কালিয়াকৈর থানাধীন হরতকিতলা ট্রাফিক পুলিশ বক্সের পূর্ব পাশে এক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য এস্কাফ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৩:৫০টায় এশিয়ান হাইওয়ে সড়কের ফুটওভার ব্রিজের ওপর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোঃ সেলিম রেজা (২৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ১৫০ বোতল এস্কাফ, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির ৬৬৫ টাকা নগদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News