1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

রাশিয়ার দাবি: ড্রোন হামলায় ইউক্রেনের দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংস

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ২০৮ বার পঠিত

ইউক্রেনীয় বিমান বাহিনীর ওপর বড় ধরনের আঘাত হানার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে ড্রোন হামলা চালিয়ে দুটি ‘মিগ-২৯’ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযানের একটি ভিডিও প্রকাশ করে। তাদের ভাষ্য অনুযায়ী, নজরদারি ড্রোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, মিকোলাইভ অঞ্চলের দুটি পৃথক সামরিক ঘাঁটিতে পার্ক করা মিগ-২৯ যুদ্ধবিমানকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

রাশিয়ার দাবি, দূরপাল্লার ‘ল্যানসেট’ (Lancet) কামিকাজে ড্রোন ব্যবহার করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়। হামলার পর বিমান দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ও কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

মিগ-২৯ ইউক্রেনীয় বিমান বাহিনীর অন্যতম প্রধান যুদ্ধবিমান। পশ্চিমা যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার আগে রুশ বাহিনীর বিরুদ্ধে এই সোভিয়েত যুগের ফাইটার জেটই ইউক্রেনের প্রধান ভরসা ছিল। সে কারণে বিমান দুটি ধ্বংসের দাবি ইউক্রেনের জন্য বড় ধাক্কা হিসেবে তুলে ধরেছে মস্কো।

তবে রাশিয়ার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News