1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে পড়েছে।

রোববার (২৮ জুন) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।

হামলার পর বাহরাইন একে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে জানায়, এ ধরনের হামলা অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। কুয়েতও হামলার নিন্দা জানিয়ে এটিকে তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে।

এর আগে শনিবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের সিরিক, বান্দার-এ লেঙ্গেহ ও কেশম দ্বীপে হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে হরমুজ প্রণালির আশপাশে ১০টি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান পরিচালনা করা হয়।

সেন্টকমের দাবি, হরমুজ প্রণালির কাছে ‘কিকু’ নামের একটি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন হামলার জবাব হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তাদের তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী ওই তেলবাহী জাহাজটি দুই মিলিয়নেরও বেশি ব্যারেল অপরিশোধিত তেল বহন করছিল এবং শনিবার ভোরে হরমুজ প্রণালির কাছে চলাচলের সময় ড্রোন হামলার শিকার হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News