1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

ক্রীড়াঙ্গনে সবাইকে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

 

সব ধরনের সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘অলিম্পিক ডে-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, দেশের মান-মর্যাদা সমুন্নত রাখতে আগামী দিনে অলিম্পিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ২০৩০ সালে আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ আয়োজনের উদ্যোগ বাস্তবায়নে সরকারের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি ক্রীড়াবিদদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করতে সক্ষম হবেন বলেও মন্তব্য করেন সেনাপ্রধান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News