1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে হামলার পর নাবিক উদ্ধার কার্যক্রম স্থগিত করল জাতিসংঘ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

 

হরমুজ প্রণালিতে একটি নৌযানে হামলার ঘটনার পর সেখানে আটকে পড়া নাবিকদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২৫ জুন) ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি জাহাজে হামলার খবর পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। খবর এক্সিওসের।

এর আগে, গত মঙ্গলবার (২৩ জুন) জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) ওই অঞ্চলে আটকে পড়া নাবিকদের উদ্ধারে একটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করেছিল।

আইএমওর মহাসচিব আরসেনিও ডোমিঙ্গেজ এক বিবৃতিতে জানান, পারস্য উপসাগরে হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার খবর পাওয়ার পর নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, হামলার শিকার জাহাজটি আইএমওর উদ্ধার কাঠামোর আওতায় পরিচালিত হচ্ছিল না। তবে নিরাপদ সমন্বয় ও নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার পরিকল্পনা স্থগিত থাকবে।

ডোমিঙ্গেজ আরও জানান, ইতোমধ্যে এ পরিকল্পনার আওতায় কয়েকটি জাহাজ সফলভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে পরিস্থিতি পুনর্মূল্যায়ন করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরই কার্যক্রম পুনরায় শুরু করা হবে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) নাম উল্লেখ না করে জানিয়েছে, কিছু কর্তৃপক্ষ ইরানের সঙ্গে সমন্বয় বা তথ্য আদান-প্রদান ছাড়াই হরমুজ প্রণালির জন্য নতুন নৌপথ ঘোষণা করেছে, যা তাদের মতে অগ্রহণযোগ্য ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

অন্যদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানায়, একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী, অন্তত দুটি তেলবাহী ট্যাংকার প্রণালি অতিক্রমের চেষ্টা করে পরে ফিরে গেছে।

আইএমওর তথ্যমতে, বর্তমানে প্রায় ৬০০টি জাহাজ ওই অঞ্চলে আটকে রয়েছে। এছাড়া গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১৪ জন নাবিক নিহত হয়েছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News