1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“হরমুজ প্রণালিতে অনুমতি ছাড়া চলাচল অগ্রহণযোগ্য ও বিপজ্জনক: আইআরজিসি”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮২ বার পঠিত

 

অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যেকোনো ধরনের পারাপার অগ্রহণযোগ্য এবং অত্যন্ত বিপজ্জনক হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (২৫ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালি দিয়ে চলাচলের একমাত্র অনুমোদিত পথ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষিত নির্ধারিত নৌপথ। এর বাইরে কোনো জাহাজ চলাচল করলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

আইআরজিসি আরও জানায়, প্রণালির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিশ্চিত করতে ইরান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং অনুমোদিত নিয়ম-কানুন মেনে চলার জন্য আন্তর্জাতিক নৌযানগুলোকে আহ্বান জানায়।

এদিকে, গত সপ্তাহে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারকে বলা হয়েছে, আগামী ৬০ দিন বাণিজ্যিক জাহাজগুলো বিনামূল্যে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে। তবে যুদ্ধ পরিস্থিতির স্থায়ী সমাধান নিয়ে আলোচনা চলমান থাকায় ওই সময়ের পর কী ধরনের ব্যবস্থা কার্যকর হবে, তা এখনও স্পষ্ট নয়।

অন্যদিকে, গত মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালি পরিচালনা-সংক্রান্ত সেবার জন্য সম্ভাব্য ব্যয় বা ফি নির্ধারণের বিষয়টি তারা পর্যালোচনা করছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানও স্পষ্ট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। উপসাগরীয় দেশগুলো সফরকালে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো ধরনের টোল বা ফি আরোপ মেনে নেবে না।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News