1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“নকল ধরা পড়লে দায় নেবেন প্রতিষ্ঠান প্রধান, প্রশ্নফাঁসে আইনের আওতায় আনার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নকল ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকেই দায় নিতে হবে এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুরে শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে নকলের ধরন পরিবর্তিত হয়েছে। একজন এসএসসি পরীক্ষার্থীর বয়স সাধারণত ১৬ বছর হওয়ায় তাকে আইনগতভাবে শাস্তি দেওয়া কঠিন। তাই যে প্রতিষ্ঠানে নকল ধরা পড়বে, সেই প্রতিষ্ঠানের প্রধানকেই দায়ী করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, শিক্ষার্থীদের ইন-হাউজ কোচিংয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নকল ও প্রশ্নফাঁস প্রতিরোধে সারা দেশে একক প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় শিক্ষামন্ত্রী বলেন, কিছু শিক্ষক সামান্য বিষয়েও মামলা করে শিক্ষাখাতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, আগে এসএসসি পরীক্ষা আয়োজন ও ফল প্রকাশে প্রায় এক বছর সময় লাগলেও বর্তমান সরকার সেই সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনছে। ২০২৭ সাল থেকে জানুয়ারি মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং জুলাই মাসের ২০ তারিখের মধ্যে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

মাদ্রাসা শিক্ষার্থীদের নির্যাতনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো মাদ্রাসায় শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সময়ে এসব অপকর্ম করে পার পাওয়া সম্ভব নয়, কারণ এখন প্রায় সর্বত্রই প্রযুক্তির মাধ্যমে ঘটনা পর্যবেক্ষণের সুযোগ রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News