1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

চান্দগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রাইফেল উদ্ধার করেছে র‌্যাব-৭

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৯৭ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চান্দগাঁও থানাধীন হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় একটি বিদেশি অস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এ তথ্যের ভিত্তিতে ২৪ জুন ২০২৬ তারিখ ভোর আনুমানিক ৪টা ৪৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাজীরপুল ফেদা পুকুরপাড় এলাকায় জনৈক জলিলের বাউন্ডারিঘেরা ফাঁকা জায়গা থেকে একটি বাট ও ম্যাগাজিনবিহীন ট্রিগারসহ বিদেশি HKG3 রাইফেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News