1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“চাঞ্চল্যকর ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও ডাকাতি মামলার পলাতক আসামি সাগর মোল্লা গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৬৮ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

মাগুরা জেলার মাগুরা থানার চাঞ্চল্যকর ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাগর মোল্লা (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৪, সাভার, ঢাকার যৌথ আভিযানিক দল।

র‌্যাব সূত্রে জানা যায়, মাগুরা জেলার মাগুরা থানার মামলা নং-৪২, তারিখ-২৫/০৫/২০২৬, ধারা-৩৯৬/২০১/৪১২ পেনাল কোডের এজাহারনামীয় ৯ নম্বর পলাতক আসামি সাগর মোল্লা ফেনী সদর থানা এলাকায় অবস্থান করছে বলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৪, সাভারের একটি যৌথ আভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থানাধীন মুহুরী ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে মাগুরার শালিখা থানার ভাটোয়াইল গ্রামের বাসিন্দা সাগর মোল্লা (৪০), পিতা- ওহাবকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত সাগর মোল্লা চাঞ্চল্যকর ট্রাকচালক আবদুর রহমান হত্যা ও ডাকাতি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News