1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

“গেন্ডারিয়ায় ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১০”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২০ হাজার টাকা মূল্যমানের ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৪ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টায় র‌্যাব-১০ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৪০০ টাকা, উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলেন— মোঃ রুবেল @ সোহেল (২৮), পিতা: মৃত রুহুল আমিন, সাং: দিঘিরপাড়, থানা: টঙ্গীপাড়া, জেলা: মুন্সীগঞ্জ এবং মোঃ সাকিব (২৪), পিতা: মৃত সাইদুল হোসেন, সাং: পাকরদিয়া, থানা: টঙ্গীপাড়া, জেলা: গোপালগঞ্জ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News