
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর খিলগাঁও থানাধীন পশ্চিম নন্দিপাড়া এলাকা থেকে একটি অবৈধ বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী মো. শুক্কুর আলী (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব-৩।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে র্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল খিলগাঁও থানাধীন ৬৬/১৫ পশ্চিম নন্দিপাড়া কেরফা গলিস্থ আরিফ সুমাইয়া জেনারেল স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী মো. শুক্কুর আলী (৪৫), পিতা-মৃত ওসমান গনি, গ্রাম-পশ্চিম নন্দিপাড়া, থানা-খিলগাঁও, জেলা-ঢাকাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি ব্যাটন, একটি ওয়াকিটকি চার্জার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলের গায়ে ইংরেজিতে “SMOUTH WHENNON (Made in USA)” লেখা রয়েছে বলে র্যাব জানিয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত শুক্কুর আলীর বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় একাধিক মাদক ও অস্ত্র মামলা রয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে খিলগাঁও থানায় The Arms Act, 1878 এর 19A ধারায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply