1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

পবিত্র আশুরায় ৪ স্তরের নিরাপত্তা, নিষিদ্ধ অস্ত্র ও বিস্ফোরক বহনে কড়াকড়ি: ডিএমপি কমিশনার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত

পবিত্র আশুরা উপলক্ষে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর হোসনি দালান এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, তাজিয়া মিছিলে কোনো ধরনের ধারালো অস্ত্র বহন করা যাবে না। একই সঙ্গে আতশবাজি, পটকা, বিস্ফোরক বা দাহ্য পদার্থ ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এসব নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হবে এবং মিছিলের প্রবেশপথগুলোতে তল্লাশি চালানো হবে।

তিনি আরও জানান, সন্দেহজনক ব্যক্তি বা বস্তুর বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা ও সাদা পোশাকের সদস্যরাও মাঠে থাকবেন। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ দলের কিছু কর্মী বা সন্দেহভাজন ব্যক্তি মিছিল ও সমাবেশের মাধ্যমে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে, তবে তাদের পরিকল্পনা ইতোমধ্যে নস্যাৎ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News