1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

“মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮৫ বার পঠিত

 

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়ে আজ সোমবার (২২ জুন) রাতে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন। দালিয়ানে তিনি দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন, এরপর চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন। সেখানে তার সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।

জানা গেছে, দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরকে ঘিরে অর্থনৈতিক সহযোগিতা ও আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

চীনের উদ্দেশে রওনা করার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে তাকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকা উপস্থিত ছিলেন।

এর আগে দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকসহ দ্বিপাক্ষিক বিভিন্ন পর্যায়ের বৈঠকে অংশ নেন। একান্ত বৈঠকের পর সীমিত ও বৃহত্তর পরিসরে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও সহযোগিতার বিভিন্ন দিক উঠে আসে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News