1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নের পথে যেতে চায় সরকার: অর্থমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১২৫ বার পঠিত

সরকার ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে বিকল্প অর্থায়নের পথ খুঁজছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সামাজিক সুরক্ষা কার্যক্রমে রাজনৈতিক প্রভাব কমিয়ে সরাসরি সুবিধাভোগীদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বর্তমান সরকার।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান বাজেটকে তিনি নিখুঁত বলছেন না। বাজেটের বিভিন্ন দিক এখনও পর্যালোচনা করা হচ্ছে এবং বাস্তবায়নের ক্ষেত্রেও সরকারের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। তিনি উল্লেখ করেন, দেশের কর-জিডিপি অনুপাত সন্তোষজনক নয় এবং বিশ্বব্যাপী বিদেশি ঋণ প্রবাহ কমে যাওয়ার প্রেক্ষাপটে সরকারকে বাজেট প্রণয়ন করতে হয়েছে।

তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৫০ হাজার কোটি টাকার বিদ্যুৎ বিল এবং মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ কারণে দেশের অর্থনৈতিক কাঠামোকে নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে।

এনবিআরের সংস্কারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতিনির্ধারণী বিভাগ কেবল আমলাদের মাধ্যমে পরিচালিত হবে না; সেখানে কর বিশেষজ্ঞদেরও দায়িত্ব দেওয়া হবে। তিনি আরও বলেন, এনবিআরকে কার্যকর ও গতিশীল করতে হবে এবং কর না দেওয়াকে ইতিবাচক হিসেবে দেখার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।

রপ্তানি খাতের বিষয়ে তিনি জানান, যে কোনো ব্যক্তি পণ্য রপ্তানি করতে চাইলে বন্ড সুবিধা পাবেন। আর বন্ড সুবিধা গ্রহণ না করলে কর সুবিধা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, চলতি বাজেটে মোট বাজেটের ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। যদিও এটি চূড়ান্ত লক্ষ্য নয়, ভবিষ্যতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় এবং দেশের মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির জন্য এ দুটি খাতে গুরুত্ব বাড়াতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News