1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“আমির হামজা হত্যা মামলার সন্দিগ্ধ আসামি ফয়সাল বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১১০ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বাগেরহাটের চিতলমারী থানার চাঞ্চল্যকর আমির হামজা হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ও খুলনার আশিক গ্রুপের সক্রিয় সদস্য ফয়সাল বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, সদর কোম্পানি।

গ্রেফতারকৃত ফয়সাল বাদশা (৩৩) খুলনা সদর থানার দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল রোববার (২১ জুন) বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে খুলনা জেলার লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

মামলার এজাহার পর্যালোচনায় জানা যায়, গত ২৬ মার্চ ২০২৬ পূর্ব শত্রুতার জের ধরে ফয়সাল বাদশাসহ অন্যান্য আসামিরা মোটরসাইকেলযোগে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে আমির হামজাকে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সাল বাদশাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News