1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ: পানিসম্পদ প্রতিমন্ত্রী ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৭৬ বার পঠিত

 

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এবারের বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। বিরোধী দল এটিকে কল্পনা ও স্বপ্নের বাজেট বললেও তিনি বলেন, এই কল্পনা ছাড়া স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়।

শনিবার (২০ জুন) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ টাকা, চাল ও ছাগল বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার অভিযোগ উঠলেও এবার সেই ধরনের কোনো চাপ সৃষ্টি হয়নি। তাই সরকার এটিকে জনবান্ধব বাজেট হিসেবে দেখছে। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র চার মাসে দেশের সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সরকার নিজস্ব তহবিলসহ বিভিন্ন বরাদ্দের মাধ্যমে জনগণের জন্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংসদ সদস্যরা এসব সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং একই সঙ্গে জনগণের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জে আটকে থাকা অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রমও চলমান রয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল এবং ৬০টি পরিবারের মাঝে স্বাবলম্বী করার লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী নদীভাঙন এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন বাঁধের সম্ভাব্য স্থান যাচাই ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News