1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

“উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, তিস্তাপাড়ে বন্যার শঙ্কা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

 

উজানের ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। তবে বর্তমানে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শনিবার (২০ জুন) ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। পরে পানি কিছুটা কমে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিপৎসীমার ১৩ সেন্টিমিটার এবং বিকেল ৩টায় ১৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা যায়।

এর আগে শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টায় একই পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছিল। ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।

তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলের মানুষের মধ্যে বন্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তাপাড়ের নিম্নাঞ্চল গ্রামগুলোতে পানি বাড়ছে। যদিও এখনো চরাঞ্চলের কোনো বাড়িঘরে পানি প্রবেশ করেনি, তবে যেকোনো সময় পানি আরও বৃদ্ধি পেলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে স্থানীয়দের মধ্যে শঙ্কা রয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সকাল ৬টায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও বিকেল ৩টায় তা ১৫ সেন্টিমিটার নিচে নেমে আসে। তিনি জানান, নদীর পানি বর্তমানে বিপৎসীমার কাছাকাছি থাকলেও এই মুহূর্তে বন্যার কোনো আশঙ্কা নেই।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News