
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার আগে লেবাননে চলমান সংঘাত বন্ধের নিশ্চয়তা চেয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
কূটনীতিক জানান, স্বাক্ষরিত চুক্তিতে লেবাননে সংঘাত বন্ধের যে শর্ত রয়েছে, তা বাস্তবায়িত হবে—এমন নিশ্চয়তা চায় তেহরান। এই বিষয়ে সমাধান খুঁজতে মধ্যস্থতাকারীরা কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন।
সূত্রটি আরও জানায়, লেবাননে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। তবে আলোচনা আবার কবে শুরু হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
Leave a Reply