1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

নিরাপদে হরমুজ প্রণালি পার হলো জাপানি তেলবাহী জাহাজ, জানালেন প্রধানমন্ত্রী তাকাইচি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে একটি জাপানি তেলবাহী জাহাজ বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শুক্রবার (১৯ জুন) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আরব উপসাগরে আটকে থাকা জাহাজটি বর্তমানে জাপানের উদ্দেশ্যে যাত্রা করছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, যার মালিক জাপানের কিয়োই ট্যাংকার। জাহাজটিতে তিনজন জাপানি নাবিক ছিলেন।

তাকাইচি বলেন, জাহাজটির নিরাপদে হরমুজ প্রণালি পার হওয়ার মধ্য দিয়ে জাপানি নাবিক বহনকারী সব জাপান-সংশ্লিষ্ট জাহাজ এখন আরব উপসাগর ত্যাগ করেছে। তবে আরও ৩৭টি জাহাজ এখনো প্রণালিটি অতিক্রমের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক ও নিরাপদ করতে জাপান সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News