1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“ সময় টেলিভিশনের সাবেক এমডি আহমেদ জোবায়ের কারাগারে”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

বিশ্বাসভঙ্গ ও ব্যাংক জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় আদালতের সমন উপেক্ষা করায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সময় টেলিভিশন-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বুধবার (১৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক আরিফুর রহমান তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়।

মামলার নথি সূত্রে জানা যায়, রাজধানীর কলাবাগান থানায় দায়ের করা বিশ্বাসভঙ্গ-সংক্রান্ত একটি মামলায় আহমেদ জোবায়েরসহ ছয়জনকে আদালতে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল। চলতি বছরের ১০ মে আদালত এ বিষয়ে সমন জারি করেন এবং ১৭ জুন সশরীরে অথবা আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হয়ে আইনি জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী মো. ফরহাদ হোসেন নিয়ন জানান, একটি নালিশি মামলায় আহমেদ জোবায়েরসহ চারজনকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে আদালত তিনজনকে জামিনে মুক্তি দিলেও আহমেদ জোবায়েরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাটির পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী চলবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News