যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি এখনো চূড়ান্ত হয়নি এবং এটি নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, চুক্তির শর্তে সন্তুষ্ট না হলে বা ইরানের আচরণ পরিবর্তন না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।
বুধবার (১৭ জুন) ফ্রান্সে অনুষ্ঠিত G7 Summit-এর ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, এটি একটি সমঝোতা স্মারক মাত্র। তার ভাষায়, যদি এটি সন্তোষজনক না হয়, তাহলে আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
তিনি আরও উল্লেখ করেন, এই সমঝোতা স্মারকে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তাৎক্ষণিকভাবে তুলে নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
নিজ প্রশাসনের আলোচনার মাধ্যমে অর্জিত কাঠামোগত এই চুক্তিকে তিনি “শক্তিশালী” বলে উল্লেখ করেন। তার দাবি, এর বিস্তারিত অনেক বিষয় এখনো প্রকাশিত হয়নি, তবে এটি বৈশ্বিক বাজারের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
Leave a Reply