1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“জিপিএ-৫ নয়, সৃজনশীল শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি: শিক্ষামন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৪ বার পঠিত

 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আগামী প্রজন্মকে শুধু জিপিএ-৫ এর পেছনে না ছুটিয়ে সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষায় গড়ে তুলতে হবে।

সোমবার (১৫ জুন) রাজধানীর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমরা চাই না আগামী দিনের ভবিষ্যৎ শুধু জিপিএ-৫ এর এই সোনার হরিণের পেছনে ছুটে বেড়াক। তারা ক্রিয়েটিভ ও সৃজনশীল হোক, খেলতে খেলতে শিখুক।”

তিনি জানান, আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব’ ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের উপস্থিতি, শারীরিক ও মানসিক অবস্থা এবং পারিবারিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে পাঠদান আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারবেন।

মন্ত্রী আরও বলেন, মিড-ডে মিল কর্মসূচি শুরু হয়েছে এবং প্রাথমিক শিক্ষার বাজেটে এর জন্য বরাদ্দ রাখা হয়েছে।

তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা, সংস্কৃতি ও বিতর্ক শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক ধারণা যুক্ত করা হবে এবং ধাপে ধাপে কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব বাড়ানো হচ্ছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, চলতি অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। শিক্ষা মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ ধরা হয়েছে প্রায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা।

তিনি বলেন, কারিগরি শিক্ষার উন্নয়নে ইতোমধ্যে ৫৩টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং সারাদেশে ৩২৯টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার কাজ চলছে, যা আগামী দুই বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News