1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

“এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমেছে: স্বাস্থ্যমন্ত্রী”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

গত এক সপ্তাহে দেশে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সময়ে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানান তিনি।

সোমবার (১৫ জুন) বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “গত এক সপ্তাহে হামে নিশ্চিত মৃত্যু শূন্যে নেমে এসেছে। সন্দেহজনক রোগীর সংখ্যাও গত পাঁচ দিনে পাঁচের নিচে নেমেছে। টিকাদান কর্মসূচিতে সফল না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত।”

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ ইতিমধ্যে কার্যকর ফল দিয়েছে। তিনি আরও জানান, দেশের ইতিহাসে স্বাস্থ্য খাতে এবার সর্বোচ্চ ৬৯ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, দেশ তামাক ও মাদকমুক্ত না হলে এই বড় বাজেটও কাঙ্ক্ষিত সুফল আনতে পারবে না। তামাকজনিত রোগে দেশে প্রতিবছর বিপুল সংখ্যক মানুষ মারা যান বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, তামাক খাত থেকে রাজস্ব আয় হলেও এর চেয়ে বহুগুণ বেশি অর্থ ব্যয় হয় এসব রোগের চিকিৎসায়, যা স্বাস্থ্য খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে।

এছাড়া আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অন্য শাখায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News