1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

স্বর্ণের দাম ফের বাড়াল বাজুস, ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বৃদ্ধি

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

টানা চার দফা কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামের অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৪ হাজার ৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৯ হাজার ৮৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৭৪ বার সমন্বয় করা হয়েছে—এর মধ্যে ৩৮ বার বেড়েছে এবং ৩৬ বার কমেছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির রূপার দামও যথাক্রমে ৪ হাজার ৮৯৯ টাকা, ৪ হাজার ১৯৯ টাকা এবং ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News