
এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ (শনিবার) মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
শনিবার (১৩ জুন) দুপুরে এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, এলএনজি সরবরাহের একটি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণের ফলে এলএনজি থেকে প্রাপ্ত গ্যাসের সরবরাহ হ্রাস পেয়েছে। এর ফলে তিতাস গ্যাস কোম্পানির আওতাধীন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সংযোগে স্বল্পচাপ দেখা দিতে পারে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
Leave a Reply