
রাজধানীর বংশাল থানার তাঁতীবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন মো. এনামুল হক (২৮), মো. ইউসুফ আলী (৩৮) ও মোছা. মৌসুমী (৩০)।
১১ জুন রাত ৪টা ৪০ মিনিটে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১৬ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন, একটি ব্যাগ ও একটি টিনের বক্স উদ্ধার করা হয়।
এ ঘটনায় বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply