1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকার বালিরঘোনা সড়কের পাশের একটি টিলা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-৭।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুন রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তা রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News