
জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমাতে বিভিন্ন পণ্যে শুল্ক ও কর ছাড়ের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে কিছু পণ্যে শুল্ক বাড়ানোর কারণে সেগুলোর দাম বাড়ার আশঙ্কাও রয়েছে।
শুল্ক ছাড়ের ফলে ইলেকট্রিক বাস, চার্জিং স্টেশন, মোবাইল উৎপাদনের কাঁচামাল, কম্পিউটার, প্রিন্টার, মনিটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন পণ্যের দাম কমতে পারে। এছাড়া সৌর বিদ্যুৎ, স্মার্ট কার্ড, শিশু খাদ্য, খেজুর, টায়ার-টিউব, কীটনাশক এবং মোবাইল ফোন সংশ্লিষ্ট উপকরণেও শুল্ক কমানো হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, কিডনি ডায়ালাইসিস ফিল্টার, কনটেন্ট ক্রিয়েশন, স্টার্টআপ খাত এবং ১০০ শতাংশ রফতানিমুখী শিল্পের জন্য কাস্টম বন্ড সুবিধা আরও সহজ করা হয়েছে। এতে উৎপাদন খাতে খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
তবে কিছু পণ্যে শুল্ক বাড়ানো হয়েছে। এর মধ্যে রয়েছে কাজুবাদাম, বাইসাইকেল, এমএস রড, ডিটারজেন্ট, কপার তার, পাঙ্গাস মাছের ফিলেট ও সিগারেট। ফলে এসব পণ্যের দাম বাড়তে পারে। সিগারেটের ক্ষেত্রে নতুন মূল্যস্তরও নির্ধারণ করা হয়েছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, বাজেটের এই পদক্ষেপে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যে স্বস্তি এলেও নির্দিষ্ট কিছু আমদানি নির্ভর পণ্যে ব্যয় বাড়বে।
Leave a Reply