
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ও কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (১১ জুন) এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
লাইসেন্স বাতিলের ফলে হাসপাতালটিতে নতুন রোগী ভর্তি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বর্তমানে ভর্তি থাকা রোগীদের দ্রুত অন্য লাইসেন্সপ্রাপ্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, রোগী স্থানান্তরের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করতে হবে এবং প্রয়োজনে স্বাস্থ্য অধিদফতরও মানবিক সহায়তা দেবে।
গত ২৭ মে ভোররাতে নবজাতক ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এরপর একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল ব্যবস্থাপনায় গুরুতর ত্রুটি এবং চিকিৎসক ও নার্সদের অবহেলার বিষয়টি উঠে আসে।
Leave a Reply