1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

মিরপুর-১০-এ চলন্ত মোটরসাইকেল থেকে ব্যাগ চুরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯২ বার পঠিত

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে চলন্ত মোটরসাইকেলের পেছনে ঝোলানো ব্যাগ চুরির চেষ্টাকালে সংঘবদ্ধ চোর চক্রের তিন সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন আব্দুল মতিন (৩৮), সোহাগ (৪০) ও আমির (৪৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে চুরি ও ছিনতাই প্রতিরোধ ডিউটির সময় একটি মোটরসাইকেলের ব্যাগ চুরির চেষ্টা করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা পড়ে। প্রাথমিক তদন্তে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে মিরপুর-১০ কেন্দ্রিক বিভিন্ন এলাকায় চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে চুরি করে আসছিল।

সম্প্রতি তাদের চুরির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরে পুলিশের বিশেষ নজরদারির মাধ্যমে চক্রটির সদস্যদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News